সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ২ নারী আটক

প্রতিবেদকের নাম

ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশে সোপর্দ করা। গতকাল শুক্রবার রাতে উপজেলার নোয়াপুর সীমান্ত সংলগ্ন মধ্য কামাল্লা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আজ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ১০ বিজিবির আওতাধীন ফুলগাজীর নোয়াপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৩১-৭ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে মধ্য কামাল্লা এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরবর্তীতে তাদের নোয়াপুর বিওপির বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হলে বিজিবি তাদের ফুলগাজী থানা পুলিশের হেফাজতে দেয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, আটক দুই নারী আগে ভারতে অবস্থান করতেন। পুনরায় বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তারা আটক হন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট ও সীমান্ত সংক্রান্ত প্রচলিত আইনে মামলার পর শনিবার আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা