মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন কোন সংবিধানের মাধ্যমে, আইনমন্ত্রীকে আখতার

প্রতিবেদকের নাম

রংপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আখতার হোসেন বলেছেন, ‘আজকের সংসদে আমরা কোন প্রেক্ষাপটের মধ্যে দিয়ে এসেছি, সবাই জানে। দেশে ৫ আগস্ট থেকে কোনো সরকার ছিল না, এটা আমরা সবাই জানি। কিন্তু সে সময় বর্তমান আইনমন্ত্রী (মো. আসাদুজ্জামান) অ্যাটর্নি জেনারেল হিসেবে কোন সংবিধানের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন?’

আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনায় এসব কথা বলেন আখতার হোসেন।

তিনি বলেন, ‘সংবিধানে সরকারের পদত্যাগের ফর্মুলায় কী বর্ণনা করা ছিল? সংবিধান অনুযায়ী সরকারের পতন হয়নি।’

এমপি আখতার হোসেন বলেন, আজ যারা সরকারি দলে আছেন। তারা সেই আলোচনা সংসদে এসে কীভাবে ভুলে গেলেন। আইনমন্ত্রী (মো. আসাদুজ্জামান) এক্সপার্ট প্যানেলের সদস্য হয়েছেন। তিনি অ্যাটর্নি জেনারেল থেকে আইনমন্ত্রী হওয়ার পরে সব ভুলে গেলেন। তারা নৈতিকার কথা ভুলে গিয়েছেন।

এমপি বলেন, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৩০ জানুয়ারি শহীদ আবু সাঈদের কবরের সামনে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার কথা বলেছেন। কিন্তু এখন এই কথা কেন? জনগণের রায়কে কেন অসাংবিধানিক বলা হচ্ছে? জুলাই অধ্যাদেশকে অ্যাপ্রুভ (অনুমোদন) করা হবে কি না, সেটা বড় বিষয় না। তবে গণভোটকে অবৈধ বলার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা