বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইসিএসবি-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার ঢাকাস্থ এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

সূচনা বক্তব্যে আইসিএসবি-এর সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী এজিএম-এ উপস্থিত সদস্যদের স্বাগত জানান।

সভায় সভাপতিত্ব করেন আইসিএসবি-এর প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস এবং তিনি ২০২৫ সালের কাউন্সিল রিপোর্ট সভায় উপস্থাপন করেন। আইসিএসবি-এর প্রেসিডেন্ট তার বক্তব্যে ইনস্টিটিউটের ধারাবাহিক কার্যক্রম, অর্জন এবং সাফল্য তুলে ধরেন। এর মধ্যে আইসিএসবি-এর ১২তম কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স জাতীয় পুরস্কার ২০২৪, আইসিএসবি-এর ৯ম সমাবর্তন-২০২৫, স্ট্র্যাটেজি সেশন, মিট দ্য মেম্বার্স, চার্টার্ড সেক্রেটারি দিবস, চার্টার্ড সেক্রেটারি পেশা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম এর আয়োজন, স্টেকহোল্ডার সম্পৃক্ততা কার্যক্রম এবং বিভিন্ন সংস্থার সাথে সমঝোতা-স্মারক স্বাক্ষর উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে স্থান পায়। তিনি ইনস্টিটিউটের উন্নয়নে সদস্যদের মূল্যবান পরামর্শ ও নিরলস সহযোগিতার জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন এবং বর্তমান কাউন্সিলের অধীনে ইনস্টিটিউটের অগ্রযাত্রার প্রশংসা করেন। তারা আরও উল্লেখ করেন যে, প্রতিশ্রুত লক্ষ্যসমূহ অর্জনের জন্য এবং ইনস্টিটিউটকে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ পরিনত করার মাধ্যমে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য বর্তমান কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইনস্টিটিউটের ট্রেজারার মো. মিজানুর রহমান এফসিএস ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী সভায় পেশ করেন। পরে উপস্থিত সদস্যবৃন্দ ইনস্টিটিউটের কাউন্সিল রিপোর্ট এবং আর্থিক বিবরণী সভায় অনুমোদন করেন। ‘একনাবিন চার্টার্ড একাউন্টেন্টস’ ফার্মকে ২০২৬ সালের বহিঃহিসাব নিরীক্ষক হিসাবে নিয়োগ প্রদান করা হয়।

সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম এফসিএস; ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্যবৃন্দ, ফেলো ও এসোসিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা