সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাউদ্দিন

প্রতিবেদকের নাম

প্রায় ৩ কোটি টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেকায় এই জামিনের আদেশ দিয়েছেন ।

প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামা জানান, আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান সালাউদ্দিন আহমেদ। শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেন।

গোপন সংবাদের ভিত্তিতে গত বছরের ২ নভেম্বর পল্টন থানার কাকরাইলে প্রতিষ্ঠানটির হেড অফিসের প্রাঙ্গনে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশ।

এ ঘটনায় ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই ইশতিয়াক আহমেদ পরদিন পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।

এই মামলায় গত ৬ মে সালাউদ্দিন আহমেদ উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় তিনি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন । তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহীদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা