বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আনসার-ভিডিপির নতুন ৮ স্থাপনা উদ্বোধন: স্বচ্ছতার আহ্বান ডিজির

প্রতিবেদকের নাম

প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক স্বচ্ছতা এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের মানসম্মত পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

২২ আগস্ট গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২টি উপজেলায় ৩ তলা ভিতবিশিষ্ট আধুনিক অফিস ভবন এবং ৬টি জেলায় অফিসার্স আবাসন ভবনের শুভ উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর জেলায় এসব আবাসিক ভবন এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বগুড়ার ধুনট উপজেলায় আধুনিক কার্যালয়গুলো নির্মাণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। তিনি শুধু স্থাপনা নির্মাণেই সীমাবদ্ধ না থেকে এর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও সঠিক ব্যবহারের তাগিদ দেন। একই সাথে মাঠপর্যায়ে সেবা প্রদানের ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা, চারিত্রিক ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে সুশাসন প্রতিষ্ঠার জন্য উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

মহাপরিচালক আরও উল্লেখ করেন, আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা যেকোনো সরকারি সংস্থার উন্নয়নের মূল শর্ত। পারস্পরিক সহযোগিতা ও পেশাগত নিষ্ঠাকে মূল হাতিয়ার বানিয়ে কাজ করলে দেশ ও জাতির কল্যাণে বাহিনীর নির্ধারিত লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। নবনির্মিত স্থাপনাগুলোর সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মাঠপর্যায়ে আনসার ও ভিডিপির সেবা কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা