গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলীরেজা আরাফিকে ইরানের নেতৃত্ব পরিষদের আইনবিদ সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছেে। বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত সর্বোচ্চ নেতার ভূমিকা পালনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা এটি। রোববার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আলীরেজা আরাফি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেইয়ের সঙ্গে অস্থায়ী লিডারশিপ কাউন্সিলের অংশ হলেন।
৬৭ বছর বয়সী আলীরেজা আরাফি খামেনির ঘনিষ্ঠ ও প্রতিষ্ঠিত ইসলামি পণ্ডিত হিসেবে পরিচিত। তিনি আলেমদের পরিষদের উপ-চেয়ারম্যান এবং গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। এই কাউন্সিল প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে প্রার্থীদের অনুমোদন এবং সংসদে পাস হওয়া আইন যাচাই করে। আরাফি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও প্রধান।