ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
আজ মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতি অনুষ্ঠানে এ তথ্য জানান গভর্নর।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকগুলোকে ১৭ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের আমলে ৫১ হাজার কোটি টাকা দেওয়া হয়। আমরা দায়িত্ব নেওয়া প্রথম চার মাসে কোনো অর্থ দেওয়া হয়নি। তবে ইসলামী ব্যাংকের সংকট তৈরি কারণে ১৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।’