বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশেষ করপোরেট সেশন

প্রতিবেদকের নাম

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাব (EWUCMC) এবং দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর যৌথ উদ্যোগে ‘লার্ন টু লিড’ (Learn to Lead) শীর্ষক একটি বিশেষ করপোরেট সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে এই আয়োজনটি সম্পন্ন হয়। ভবিষ্যতে কর্পোরেটে ক্যারিয়ার গড়তে আগ্রহী এমন ৩৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই আয়োজনে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর বিজনেস ইউনিট হেড, জনাব জাহিন সাজিদুল ইসলাম।

দিনব্যাপী এই আয়োজনটি মূলত দুটি প্রধান অংশে বিভক্ত ছিল:

ফ্যাকাল্টি কানেক্ট সেশন: এই পর্বে ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দের সাথে একটিমতবিনিময় সভায় অংশ নেন। সেখানে একাডেমিক শিক্ষার সাথে বর্তমান কর্পোরেট জগতের চাহিদার ব্যবধান কীভাবে কমিয়ে আনা এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা যায়, তা নিয়ে আলোচনা হয়।

দ্য মাস্টারক্লাস: এই সেশনটি ছিল সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য। দেশের চাকুরির বাজারে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ করপোরেট এন্ট্রি পয়েন্টে, বিশেষ করে ‘ইউনিলিভার লিডার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম’ (ULIP) এবং ‘ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম’ (UFLP)-এ শিক্ষার্থীরা কীভাবে নিজেদের যোগ্য করে তুলবে এবং সফল হবে, সেই বিষয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষভাগে একটি প্রশ্নোত্তর (Q&A) পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা করপোরেট বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিয়ে স্পিকারদের বিভিন্ন প্রশ্ন করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা