রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

প্রতিবেদকের নাম

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের বদলি ও প্রেষণে নিয়োগের আদেশ দেওয়া হয়।

নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদের।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদেরকেও এনএসআইয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা