বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

এমবাপ্পের মধ্যে নিজের ছায়া খুঁজে পান রোনালদো

প্রতিবেদকের নাম

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন রোনালদো নাজারিও। গতি, ড্রিবলিং, ফিনিশিং আর প্রতিপক্ষের রক্ষণভাগকে ছিন্নভিন্ন করার ক্ষমতায় নিজের সময়ে তিনি ছিলেন অনন্য। সেই ব্রাজিলিয়ান কিংবদন্তিই এবার জানিয়েছেন, বর্তমান প্রজন্মের একজন ফুটবলারের মধ্যে তিনি নিজের প্রতিচ্ছবি খুঁজে পান। আর সেই ফুটবলারের নাম কিলিয়ান এমবাপ্পে।

ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপ–কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, এমবাপ্পের খেলার ধরন তাকে তার নিজের সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়। ব্রাজিলের সাবেক এই স্ট্রাইকারের মতে, গতি, প্রতিপক্ষকে কাটিয়ে এগিয়ে যাওয়া, গোল করা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষমতায় এমবাপ্পে আধুনিক ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়।

রোনালদো বলেন, “এমবাপ্পের খেলার ধরণ আমাকে আমার সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়।” একই সঙ্গে তিনি ফরাসি অধিনায়ককে বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের স্বাভাবিক উত্তরসূরি বলেও উল্লেখ করেছেন।

বিশ্বকাপে গোলের রেকর্ড নিয়েও কথা বলেছেন ব্রাজিল কিংবদন্তি। মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড এখন হুমকির মুখে। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে দুজনই সেই রেকর্ডের খুব কাছে পৌঁছে গেছেন। তবে রোনালদোর মতে, সব রেকর্ডই একদিন না একদিন ভাঙার জন্যই তৈরি হয়।

মেসির প্রসঙ্গ টেনে রোনালদো বলেন, আর্জেন্টাইন মহাতারকা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং এখনও তিনি ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। একই সঙ্গে এমবাপ্পের ধারাবাহিক উন্নতি ও বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্যেরও প্রশংসা করেছেন তিনি।

বর্তমান বিশ্বকাপের শিরোপা লড়াই নিয়েও নিজের মত জানিয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। তার মতে, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও জার্মানি—এই চার দল ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়েও তিনি আশাবাদী।

মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের খুব কাছে পৌঁছে গেছেন এমবাপ্পে। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২২ বিশ্বকাপের ফাইনালেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। এমন ধারাবাহিক পারফরম্যান্সই হয়তো রোনালদোকে মনে করিয়ে দিয়েছে তার নিজের সোনালি সময়ের কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা