বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন উত্তরা ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা

প্রতিবেদকের নাম

উচ্চশিক্ষায় অনন্য নেতৃত্ব ও পেশাগত অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে গত ২৭ আগস্ট তিনি ‘উইমেন ইন লিডারশিপ ইন এডুকেশন’ ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা গ্রহণ করেন।

গ্লোবাল প্ল্যাটফর্মে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও শিক্ষাখাতে নেতৃত্বদানকারী গুণী ব্যক্তিদের এই সম্মাননা দেওয়া হয়। এই স্বীকৃতি বাংলাদেশে নারী শিক্ষাবিদ, গবেষক ও উদীয়মান নারী নেতৃত্বের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা সম্মাননাটি তাঁর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, “আমি আমার এই অর্জন উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং আমার প্রিয় সহকর্মীদের জন্য উৎসর্গ করছি।”

তার দায়িত্ব পালনকালে উত্তরা ইউনিভার্সিটি একাডেমিক মানোন্নয়ন, মানসম্মত গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আন্তর্জাতিক স্বীকৃতিকে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা