রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কাবার সামনে দাঁড়িয়ে বিয়ের খবর দিলেন নাজনীন নীহা

প্রতিবেদকের নাম

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা সম্পর্কে আছেন- এ খবর বেশ পুরোনো। চলতি বছর জুন মাসেই তিনি সোশ্যাল মিডিয়ায় ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও সেই সম্পর্ক প্রেম, বাগদান নাকি বিয়ে- তা স্পষ্ট করেননি নীহা।

এবার সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে গিয়ে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। আজ রোববার (৮ নভেম্বর) ফেসবুকে দুটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। দেখা যায়, পবিত্র কাবার সামনে তাকে জড়িয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, দুজনেরই মুখ কাবার দিকে। ছবিটি তোলা হয়েছে পেছন থেকে। আরেকটি ছবিতে দুজনের হাত; একে-অপরের হাত ধরে আছেন। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে কাবা শরীফ।

ছবির সঙ্গে নিজেই বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

নীহার এই বার্তা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, তিনি বিয়ে করেছেন। তারপরও পরিষ্কার হওয়ার জন্য নীহাকে ক্ষুদেবার্তা পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত তার সাড়া পাওয়া যায়নি।

ফেসবুক পোস্টের ক্যাপশনের একদম শেষে তিনি লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

এই পোস্টে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা। কিন্তু কার সঙ্গে নতুন জীবন শুরু করলেন নীহা? তার নাম বা পরিচয় অবশ্য প্রকাশ করেননি। আগে থেকে গুঞ্জন রয়েছে- এক পাকিস্তানি যুবকের সঙ্গে নাকি সম্পর্কে আছেন নীহা। তবে সঙ্গীর পরিচয় নিয়ে এ পর্যন্ত নীরবতাই পালন করছেন অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা