সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

প্রতিবেদকের নাম

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকারের মূল টার্গেট কৃষি পণ্যের রপ্তানি। আমরা চাই, আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য। কারণ আমারা এমন একটি দেশে বাস করি যেখানে বারো মাস ফসল ফলে। দেশে কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার সকালে বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সংক্রান্ত মতবিনিময় ও কর্মশালায় যোগ দিতে এসে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।

এসময় মন্ত্রী আরো বলেন, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে একটি মহল সার সংকটের রিউমার ছড়ানোর চেষ্টা করছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে, যা সরকার কঠোরভাবে নজরদারি করছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর-এর আয়োজনে কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে মতবিনিময় এবং ‘বিএআরআই’র অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এসময় পর্যায়ক্রমে গবেষণা কার্যক্রম ও সাফল্য উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষি বিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম, জাতীয় কৃষি গবেষণা প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মোঃ সাইফুল আজম খান, গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক ড. মো: সাইফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার।

অনুষ্ঠান শুরুর আগে গবেষণা স্টলগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। অনুষ্ঠান জুড়ে কৃষি খাতের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদারকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা