সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষি উৎপাদন বৃদ্ধিতে পানির আধার সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে পানির আধার সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নদী ও খাল খননের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন শুরু হয়েছে। এই খাল পুনঃখনন সম্পন্ন হলে আশপাশের এলাকায় সেচ সুবিধা বাড়বে, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখবে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে তারেক রহমান পৈতৃক নিবাস বাগবাড়ী এলাকায় ‘নশিপুর চৌকিরদহ খাল’ খনন ও পুনঃখনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু খনন করলেই হবে না—জলাধারগুলোকে দখল ও দূষণমুক্ত রাখতে স্থানীয় জনগণের সচেতনতা জরুরি।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকা নশিপুর চৌকিরদহ খালের কারণে বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিত। নতুন এই উদ্যোগের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং কয়েক হাজার একর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী স্থানীয় কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সরকারের এ পরিবেশবান্ধব ও কৃষি সহায়ক উদ্যোগকে স্বাগত জানিয়ে গাবতলী অঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা