শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
গিটারিস্ট রাসেল খানের মৃত্যু বিকিনি থেকে ঘনিষ্ঠ দৃশ্য—অভিনেত্রীদের অস্বস্তি নিয়ে যে কথা বললেন রাশমিকা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না’ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: শ্রমমন্ত্রী একদল সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত, মোবাইল ছিনতাই, পুলিশ-এসআরবির অভিযান

প্রতিবেদকের নাম

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হেলমেট ও মাস্ক পরিহিত দুর্বৃত্তরা।

 

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার লুৎফর শেখের পুত্র।

 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, রোববার রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটের দিকে পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকার একটি মসজিদের কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন বিশাল। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিশালের বাম পায়ের ঊরুতে গুলি লাগে। পরে তাঁর কাছে থাকা ভি৭৫ মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

 

গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনার নেপথ্যের কারণ এখনো স্পষ্ট নয়। তবে কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানিয়েছেন, অপরাধীদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও এসআরবির কয়েকটি টিম যৌথভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা