বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গড়াই নদীতে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হরিপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৮) এবং নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৯)।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যান তারা। পরে স্থানীয় লোকজন কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয় ও নিজেরা নদীতে নেমে খুঁজতে থাকে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় লোকজ তাদের দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, বিকেল ৪টার দিকে দুইজন ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা