মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি

চাঁদপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় এ আসনটি জেলার সবচেয়ে আলোচিত ও উত্তেজনাপূর্ণ আসনে পরিণত হয়েছে। বিশেষ করে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানের সক্রিয় প্রচারণায় কোণঠাসা হয়ে পড়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদ।

এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন স্বতন্ত্র চিংড়ি প্রতীকের প্রার্থী এমএ হান্নান, বিএনপির ধানের শীষের প্রার্থী মো. হারুনুর রশিদ এবং জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী। উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হলেও নেতাকর্মীদের বড় একটি অংশ তার পক্ষেই প্রচারণায় রয়েছেন।এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির মাহমুদ আলম, ইসলামী আন্দোলনের মকবুল হোসাইন, গণফোরামের মো. মুনির চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল মালেক বুলবুল এবং স্বতন্ত্র ঘুড়ি প্রতীকের প্রার্থী জাকির হোসেন।

বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছেন। অন্যদিকে এমএ হান্নান দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই তার ওপর হামলা হয়েছে, যা অনাকাক্সিক্ষত। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার জানান, এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা