শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গিটারিস্ট রাসেল খানের মৃত্যু বিকিনি থেকে ঘনিষ্ঠ দৃশ্য—অভিনেত্রীদের অস্বস্তি নিয়ে যে কথা বললেন রাশমিকা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না’ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: শ্রমমন্ত্রী একদল সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার

প্রতিবেদকের নাম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত জীবন ও নানা বিষয়ে দেওয়া বক্তব্য নিয়েও নেটিজেনদের মাঝে আলোচনা হয়। এবার ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দিতে গিয়ে নিজের আক্ষেপের কথা তার ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে তুলে ধরেন এ অভিনেত্রী। একই সঙ্গে নিজেকে ‘রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি’ বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজকোর্টে যান অভিনেত্রী সোহানা সাবা। সেখানে একটি ভিডিওবার্তায় ছেলের জন্মদিনে আদালতে আসতে বাধ্য হওয়ায় নিজের হতাশার কথা তুলে ধরেন তিনি। অভিনেত্রী বলেন, আজ তার একমাত্র ছেলের জন্মদিন। এমন একটি বিশেষ দিনে ছেলেকে সময় দেওয়ার পরিবর্তে, নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে। ঘড়িকিনুন

সামাজিক মাধ্যমে ভিডিও পোস্টের ক্যাপশনে ক্ষোভ প্রকাশ করেছেন সোহানা সাবা। সেখানে সমালোচকদের উদ্দেশে ‘অক্ষত’, ‘ফেকু প্রোফাইল’ ও ‘বিদেশে বসে দেশ উদ্ধার’-এর মতো শব্দবন্ধ ব্যবহার করেন অভিনেত্রী। একই সঙ্গে সমালোচকদের চেহারা ও মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন সোহানা সাবা।
ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দেওয়া এবং নিজেকে রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি হিসেবে নিজেকে উল্লেখ করে দেওয়া সোহানা সাবার এ ভিডিওবার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে জুলাই-সংক্রান্ত মামলাটির বিস্তারিত তথ্য অভিনেত্রীর বক্তব্যে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা