বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাপানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

প্রতিবেদকের নাম

চলতি বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে মাঠে নামছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আজ সোমবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে মুখোমুখি হতে তারা।গোলপোস্টের নিচে বরাবরের মতো দায়িত্বে থাকবেন অ্যালিসন বেকার।পুরো গ্রুপ পর্বে মাত্র একটি গোল হজম করা এই দুর্দান্ত ফর্মেই রয়েছেন। সেন্টার-ব্যাক জুটিতে থাকবেন অধিনায়ক মার্কিনিওস ও গাব্রিয়েল মাগালায়েস। দুই ফুলব্যাকে দেখা যেতে পারে দানিলো ও ডগলাস সান্তোসকে।

মাঝমাঠে জাপানের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থামানোর দায়িত্ব থাকবে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেসের কাঁধে। দুই ম্যাচ ধরেই ছন্দে থাকা এ জুটির সঙ্গে আক্রমণভাগে বাড়তি সৃজনশীলতা আনতে লুকাস পাকেতাকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।

চোটের কারণে রাফিনহা না থাকায় একাদশে জায়গা পেতে পারেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ খেলেন। আক্রমণের মূল ভরসা অবশ্যই ভিনিসিয়ুস জুনিয়র। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার গোল ও একটি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ডের সঙ্গে স্ট্রাইকিং জুটিতে থাকতে পারেন তিন গোল করা ম্যাথেউস কুনিয়া।

ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহ নেইমার জুনিয়রকে ঘিরে। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে আগের ম্যাচে শেষ ২০ মিনিট খেলেছিলেন তিনি। এবারও শুরু থেকেই তাকে মাঠে নামানোর সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে নেইমারকে ব্যবহার করতে পারেন আনচেলত্তি। একই সঙ্গে বদলি হিসেবে সুযোগ পেতে পারেন তরুণ এন্দ্রিকও।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা