রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের হারালেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাবিতে ছাত্রশিবিরের ইফতারে খাবার না পেয়ে ফিরে গেলেন হাজারো শিক্ষার্থী

প্রতিবেদকের নাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে নানামুখী অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে। মাহফিলে অংশগ্রহণ করতে আসা প্রায় এক হাজার শিক্ষার্থী কোনো রকম ইফতারসামগ্রী পাননি।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ইফতার আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, শিবির আয়োজিত ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের উদ্দেশ্যে কেন্দ্রীয় খেলার মাঠে আসেন। তবে সেখানে বসার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ফলে শিক্ষার্থীরা ইফতারে অংশগ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। অপেক্ষারতদের লাইন কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শহিদ মিনার পর্যন্ত নারী ও পুরুষ শিক্ষার্থীদের পৃথক দুটি লাইন দেখা যায়। পরে তাদের অনেকেই খাবার না পেয়ে চলে যান। আবার আগে থেকে মাঠে বসে থাকা অনেকেই খাবার ভাগ করে খান।

আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীরা নানারকম ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘গত বছরের ইফতার মাহফিলেও শিবির এমন ব্যর্থতা দেখিয়েছিল। এবার সতর্ক হওয়া উচিত ছিল।’

তানভীর নামের এক ছাত্র বলেন, ‘আমরা ভেবেছিলাম গতবারের ব্যর্থতা থেকে তারা শিক্ষা নেবে। কিন্তু এবারও তারা ইফতার মাহফিলের নামে শিক্ষার্থী হয়রানি করল।’

এ বিষয়ে জানতে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা