বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

প্রতিবেদকের নাম

হারারেতে একমাত্র টেস্টে দ্বিতীয় দিনে ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। গতকাল সোমবার ৯ ওভার ব্যাট করে ওপেনার সাদমান ইসলামকে হারিয়ে এক উইকেটে ৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। আজ মঙ্গলবার তৃতীয় দিনে দুই সেশনও টিকতে পারল না টাইগাররা। শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয়ে জিম্বাবুয়ের কাছে ইনিংস এবং ৮৫ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

দিনের শুরুতে আজ দ্বিতীয় ওভারেই হারাতে হয় দ্বিতীয় উইকেট। আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। পরে দলের হয়ে কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। তাওহীদ হৃদয়, অমিত হাসানরা দ্বিতীয় ইনিংসেও রানের দেখা পাননি।

দুই ওভার পরেই মুমিনুল হককে ফেরান ব্লেসিং মুজারাবানি। স্লিপে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরেন প্রথম ইনিংসে অর্ধশতক করা এই ব্যাটার। দিনের চতুর্থ ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করান মুজারাবানি। বলের লাইনে না গিয়ে ড্রাইভ খেলতে যান মুমিনুল, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল উঠে যায় তৃতীয় স্লিপের দিকে। মুমিনুল ফিরে যান ১৩ রান করে। এতে ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

পরবর্তীতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এদিন তারাও বড় রান করতে ব্যর্থ। শেষ দিকে কোনো ব্যাটারই দায়িত্ব নিয়ে ব্যাট না করায় ইনিংস ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা