জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গতকালের মুলতবি হওয়া বৈঠক আজ মঙ্গলবার (৩১ মার্চ) আবার শুরু হয়েছে। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের ওপর দুই ঘণ্টাব্যাপী নির্ধারিত আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল পৌনে ৫ টায় শুরু হয় আলোচনা। আলোচনায় প্রথমে অংশ নিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এর আগে বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার দিন হওয়ায় আজ সংসদ অধিবেশনে সদস্যদের উপস্থিতি অন্য দিনের তুলনায় বেশি। বিশেষ করে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।