শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার কী আছে পুতিনের ‘চলন্ত দুর্গ’ অরাস সেনাট লিমোজিনে? ইয়েমেনে হুথিদের অবস্থানে হামলার দাবি সরকারি বাহিনীর ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়লে আল্লাহর সাহায্য চাইবেন যেভাবে ফিলিপাইনে ফেরিতে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হুথিদের ঠেকাতে ট্রাম্পের সামরিক সহায়তা চাইলেন সৌদি যুবরাজ দুর্নীতির দায়ে দুই সাবেক ফুটবল প্রেসিডেন্ট আজীবন নিষিদ্ধ বিএনপির ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হিসেবে রিজভীকে দায়িত্ব গ্রহণের অনুরোধ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে?

প্রতিবেদকের নাম

টলিপাড়ায় এখন আলোচনার কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসেন এই অভিনেত্রী। এবার তার বিয়ে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন মিমি। এমনকি আগামী ডিসেম্বরেই তার বিয়ের আয়োজন হতে পারে বলেও গুঞ্জন ছড়িয়েছে।

টলিপাড়ার একটি সূত্রের বরাতে জানা গেছে, পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে মিমির বিয়ের আসর। তবে এসব তথ্য নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

মিমি কাকে বিয়ে করতে যাচ্ছেন, সেটিই এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন। গুঞ্জন রয়েছে, তার হবু সঙ্গী বিনোদন জগতের কেউ নন। ভারতের নৌবাহিনীতে কর্মরত সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ের কথা শোনা যাচ্ছে। তবে মিমির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক কিংবা বিয়ের খবরের সত্যতা এখনো নিশ্চিত নয়। ফলে বিষয়টি আপাতত বিনোদন অঙ্গনের গুঞ্জন হিসেবেই রয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মিমি চক্রবর্তী। এরপর নিজের অভিনয় প্রতিভা দিয়ে ধীরে ধীরে দর্শকদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেন তিনি। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় অভিনয়ের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। পরবর্তী সময়ে টালিউডের পাশাপাশি দুই বাংলার দর্শকের কাছেও পরিচিত মুখ হয়ে ওঠেন মিমি। সম্প্রতি শাকিব খানের ‘তুফান’ সিনেমায় অভিনয় করেও বাংলাদেশের দর্শকদের নজর কাড়েন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হন মিমি। ২০১৯ সালে যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চললেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জি পরিচালিত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় দেখা যাবে তাকে। এ ছাড়া আরও কয়েকটি নতুন প্রজেক্টের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে তার নতুন সিনেমাটি। এর মধ্যেই মিমির বিয়ের খবর ছড়িয়ে পড়ায় কৌতূহল বেড়েছে ভক্তদের মধ্যে। এখন দেখার বিষয়, গুঞ্জনের অবসান ঘটিয়ে কবে নিজের বিয়ের খবর নিজেই প্রকাশ করেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা