ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটে জয়লাভ করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। আজ শুক্রবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে সোহেল তাজ লেখেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেতারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশের জনগণ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের সাথে কোনো কম্প্রোমাইজ মেনে নেবে না।’
তিনি আরও লেখেন, ‘আমি আশা করি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বাংলাদেশকে একটি নতুন সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে- যার মধ্যে ফুটে উঠবে ৭১ এবং ২৪ এর আকাঙ্ক্ষা।’