মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দায়িত্ব বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলামের

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব বাড়ানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি এখন থেকে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন।

আহ সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি উপদেষ্টা নিয়োগ ও ২৪ ফেব্রুয়ারি দায়িত্ব বণ্টন করা হয়। মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক; মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন, রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

প্রতিমন্ত্রীর মর্যাদায় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডা. জাহেদ উর রহমানকে পলিসি ও স্ট্র্যাটেজির দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়া মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আর রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা