মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দেশের ব্যাংকিংখাতে খেলাপি ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী

প্রতিবেদকের নাম

দেশের ব্যাংকিংখাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত ওরফে হাসনাত আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী দেশের শীর্ষ ২০টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকাও তুলে ধরেন। এদিন প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকার শীর্ষে রয়েছে এস. আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান। এ ছাড়া তালিকায় রয়েছে বেক্সিমকোসহ দেশের বড় কয়েকটি শিল্পগোষ্ঠী।

শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলো হলো ১. এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, ২. এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, ৩. সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ৪. এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, ৫. সোনালী ট্রেডার্স, ৬. বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), ৭. গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড, ৮. চেমন ইস্পাত লিমিটেড, ৯. এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ১০. ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড,

১১. কেয়া কসমেটিকস লিমিটেড, ১২. দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, ১৩. পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, ১৪. পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, ১৫. প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, ১৬. কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড, ১৭. মুরাদ এন্টারপ্রাইজ, ১৮. সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, ১৯. বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড ও ২০. রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।

অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা