সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

প্রতিবেদকের নাম

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বা বেতন কাঠামো এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে এ সভা হয়।

অর্থমন্ত্রী বলেন, এ কমিশনের অনেকগুলো দিক আছে। আমরা সবগুলো বিবেচনা করছি। আজকে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় পরে আমরা আবার বসবো। যখন ফাইনাল হবে, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে আপনাদের সামনে উপস্থাপন করবো।

নবম পে-স্কেল এ বছরের মধ্যে বাস্তবায়ন হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এ বছরের মধ্যে হবে, অবশ্যই হবে। এ বছরের মধ্যেই হবে, সবই হবে।

তবে সিদ্ধান্ত নিতে আরও আলোচনা প্রয়োজন বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এখানে অধিকতর আলোচনার বিষয় আছে। আমরা আজকে একটি দিক নিয়ে আলোচনা করেছি। আরও অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পর যখন পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে, তখন আপনাদের সামনে উপস্থাপন করবো।

জুডিশিয়ারির বিষয়ে সভায় কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মূল ইস্যু পে-কমিশনের হলেও এর সঙ্গে আরও বিষয় পড়বে।

পে-কমিশনের সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর চাপ পড়তে পারে কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘একটু একটু।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা