শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা ‘মেসি শুয়ে রয়েছেন, বিশ্রাম নিচ্ছেন পিডব্লিউডিতে’
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাটোরে পদ্মা নদীতে গোলাগুলি, জেলে নিহত

প্রতিবেদকের নাম

নাটোরের লালপুরে পদ্মা নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক জেলা আহত হয়েছেন।

গতকাল সোমবার রাত ১ টা ৪৫ মিনিট থেকে ২ টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার লালপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত সাহাবুল ইসলাম (৪৫) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনুছ প্রামানিকের ছেলে। আহত রবিউল ইসলাম (৩৭) একই উপজেলার চানমাড়ী গোরস্থান এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহাবুল ও রবিউল নিজেদের ইঞ্জিনচালিত নৌকায় গত দুই দিন ধরে পদ্মা নদীতে মাছ শিকার করছিলেন। সোমবার গভীর রাতে চর এলাকা থেকে মোটরসাইকেলে আসা ৫-৬ জন অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্ত নদীর তীরের কাছ থেকে নৌকাটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

এ সময় একটি গুলি সাহাবুল ইসলামের ডান কাঁধের ওপরের অংশে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে তার সঙ্গে থাকা রবিউল ইসলাম নদীতে ঝাঁপ দেন। নদীতে ঝাঁপ দেওয়ার সময় তিনি আহত হন। পরবর্তীতে পুলিশ পদ্মা নদীতে ভাসতে থাকা নৌকা থেকে সাহাবুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত রবিউল ইসলাম হামলাকারীদের চিনতে পারেননি বলে জানিয়েছেন। লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ি এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা