নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জেরে সরকারি রাস্তা চলাচলে বাধা দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাওয়ালী বিন্নি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাওয়ালী বিন্নি গ্রামের মাজু মিয়ার (৪৫) লোকজন প্রতিপক্ষ জাহাঙ্গীর মিয়ার (৫০) পরিবারের সদস্যদের সরকারি রাস্তা দিয়ে চলাচল করতে নিষেধ করায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সরকারি রাস্তায় চলাচল করাতে নিষেধ করার পরবর্তীতে দুই পক্ষে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ ৩০ জন আহত হয়। পরবর্তীতে আহতদের স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরা হলেন, রফিকুল (২৮), রিপুল (২৭), রফিক খান (২৫), রহিছ উদ্দিন (৫০), মোরশেদ ( ৪৫), কামাল খান ( ৪০), শাস্তুরা আক্তার (৪৫), আতিকুর রহমান ( ৫০), নজরুল ভুঁইয়া (৪৫)।
এলাকাবাসী জানায়, আরিয়ান নামে (৩) বছরের শিশু নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর মিয়া এবং মাজু মিয়ার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনা মীমাংসার জন্য বেশ কয়েকবার স্থানিয়ভাবে বৈঠক করে দুই পক্ষকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে স্থানীয় জনপ্রতিনিধিরা।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতির শান্ত আছে। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, একই ঘটনায় গত ইদুল ফিতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছিলেন।