সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

প্রতিবেদকের নাম

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডার আজ সোমবার বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া তিনি লালবাগ কেল্লা পরিদর্শন করেন, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও টেকসই পর্যটনে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।

বিশেষ দূত হার্ডার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় দেশ ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করে।

রোববার উপ-মিশন প্রধান মেগান বোল্ডিনকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল লালবাগ কেল্লা পরিদর্শন করেন। এ সফরের আয়োজন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে প্রতিনিধি দল মোগল যুগের হাম্মামখানা ঘুরে দেখেন, এটি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ তহবিলের সহায়তায় পুনরুদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র পক্ষ জানায়, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ উদ্যোগ টেকসই পর্যটন উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৭ শতকে নির্মিত লালবাগ কেল্লা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা