মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, নারী আটক

প্রতিবেদকের নাম

পাবনার সাঁথিয়া উপজেলায় লিবিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ (২০) রঘুনাথপুর গ্রামের মৃত রইজ উদ্দিন রোজের ছেলে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী আসমানীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামের বাদশা আলী পরিবারের সুখের আশায় স্ত্রী ও ২ ছেলে রেখে লিবিয়ায় যান। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী আসমানী রঘুনাথপুর গ্রামের রাজমিস্ত্রী আলিফের সাথে পরকীয়ায় জড়িয়ে পরেন। সেই সম্পর্কের জেরে আসমানীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল আলিফের। গতকাল সোমবার রাতে অন্য দিনের ন্যায় আলিফ আসমানীর ঘরে যান।

আসমানীর বরত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে আলিফ আসমানীকে বিয়ে করতে চান। এতে আসমানী রাজি না হলে তার ঘরেই আত্মহত্যা করবে বলে হুমকি দেন। এ বিষয়ে দুইজনের মনোমালিন্য হলে রাত ৩টার দিকে আলিফ আসমানীর ঘরের আড়ার সাথে রশি বেঁধে ঝুলে পড়েন। এ সময় আসমানী পাশের লোকজনকে ডাকতে যান। পরবর্তীতে প্রতিবেশীরা এসে আলিফকে মৃত অবস্থায় দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ সকালে ওই নারীর ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মামলার প্রক্রিয়া চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা