রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের হারালেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান চলবে, অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই

নিজস্ব প্রতিবেদক:


দেশে হামের প্রাদুর্ভাব ও জ্বালানি সংকট নিয়ে নানা গুঞ্জনের মধ্যেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, আপাতত অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে বিদ্যালয় বন্ধ বা অনলাইন ক্লাস চালুর মতো কোনো সিদ্ধান্ত বর্তমানে বিবেচনায় নেই।

তিনি জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে মাঠপর্যায়ে পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী জুন-জুলাই নাগাদ শিক্ষা খাতে নতুন কিছু উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের পাঁচ বছরের লক্ষ্য হলো ৫ থেকে ১০ বছর বয়সী অন্তত ৯৬ শতাংশ শিশুকে বিদ্যালয়ের আওতায় আনা। এ বয়সী শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, যোগাযোগ দক্ষতা ও গণিতে পারদর্শী করে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্কুলগামী শিশুদের মধ্যে এ রোগের ঝুঁকি বেশি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মিড-ডে মিলসহ স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা