মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের

প্রতিবেদকের নাম

বয়স যে কেবলমাত্র একটি সংখ্যা, নিজের ফিটনেস ধরে রেখে তা প্রমাণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে ফিট থাকতে কঠোর জিম বা ডায়েট নয়, বরং নিজের বাগানে সবজি চাষ ও কায়িক পরিশ্রমই মূল ভূমিকা রাখছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমেক দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানান, নিয়মিত জিম করার প্রতি তার তেমন আগ্রহ নেই। সাধারণত কোনো নতুন সিনেমার শুটিং শুরুর কয়েক মাস আগে প্রয়োজনভেদে পিলাটিজ বা শরীরচর্চা করেন তিনি। তবে, ফিট থাকতে দৈনন্দিন কায়িক শ্রমেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী।
জয়া বলেন, ‘জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আসলে যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।’
খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও নিজের বাগানকে প্রাধান্য দেন জয়া। নিজ হাতে ফলানো রাসায়নিকমুক্ত শাকসবজি দিয়েই দৈনন্দিন খাবার রান্না করতে ভালোবাসেন তিনি। তবে মাঝে মাঝে প্রিয় খাবার পিৎজা বা বাইরের খাবার খেলেও তা নিয়ে মানসিক চাপে ভোগেন না এই অভিনেত্রী। তিনি মনে করেন, সুস্থ থাকতে অতিরিক্ত সতর্কতার চেয়ে মাঝে মাঝে নিজের পছন্দের খাবার উপভোগ করাও জরুরি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাগান করা বা মাটির কাজ করা অন্যতম সেরা কায়িক পরিশ্রম। এতে শুধু শরীরের ক্যালোরিই ঝরে না, বরং পেশি মজবুত হয় ও শারীরিক সহনশীলতা বাড়ে। পাশাপাশি খোলা রোদে কাজ করার ফলে শরীরে ভিটামিন ‘ডি’-এর ঘাটতি পূরণ হয়। তাছাড়া, প্রকৃতির সান্নিধ্যে কাজ করলে মানসিক চাপ কমানোর হরমোন সক্রিয় হয়, যা সার্বিক মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা