শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিবাহবিচ্ছেদের পরও কেন সিঁদুর পরেন, জানালেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফের আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

প্রতিবেদকের নাম

ভারতের দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা ওড়াও) শীর্ষক মিছিলের আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা ওড়াও) শীর্ষক মিছিলে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট আগে এ ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে এটি তার দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দিল্লির কনট প্লেস এলাকার সেন্ট্রাল পার্কে আজ বিকেল ৫টায় জাতীয় পতাকা নিয়ে জমায়েতের ডাক দিয়েছিল সিজেপি। দলটির দুই নেতা অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের কারাবন্দির প্রতিবাদ এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়।

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন—এসআইআর) প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কের মধ্যেই আন্দোলন জোরালো হয়েছে। সিজেপি ও কয়েকটি বিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রসংগঠনের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

তাদের দাবি, এ প্রক্রিয়ায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিকভাবে সুবিধা পেতে পারে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে আন্দোলনকারীরা। তবে নির্বাচন কমিশন পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে এবং ভোটার তালিকা থেকে ভুলভাবে বাদ পড়া ব্যক্তিদের পুনরায় নাম অন্তর্ভুক্তির আবেদন করতে বলেছে। বিজেপিও বিরোধীদের অভিযোগের বিরোধিতা করেছে।

দিল্লি পুলিশের বরাতে জানা যায়, দীপকের ঝান্ডেওয়ালানের বাসায় ২০ জনের বেশি পুলিশ সদস্য গিয়ে তাকে নোটিশ দেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে পুলিশ জানায়, কনট প্লেস এলাকায় জমায়েতের ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর রয়েছে। পাশাপাশি, প্রস্তাবিত মিছিলের জন্য নয়াদিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) অনুমতি নেওয়া হয়নি বলেও জানানো হয়।

এর আগে দিল্লি হাইকোর্ট ১৬ অক্টোবরের কর্মসূচি বন্ধের নির্দেশ দিতে অস্বীকৃতি জানায়। তবে পুলিশ আদালতকে জানায়, আইন অনুযায়ী কর্মসূচি নিয়ন্ত্রণ করা হবে। পরে পুলিশ সর্বোচ্চ ১১ জনকে জাতীয় পতাকা নিয়ে উপযুক্ত স্থানে কর্মসূচি পালনের সুযোগ দেওয়ার কথা জানিয়ে সাধারণ মানুষকে সেখানে না যাওয়ার আহ্বান জানায়। এনডিএমসিও প্রশাসনিক কারণ দেখিয়ে ১৬ ও ১৭ অক্টোবর সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার ঘোষণা দেয়।

ভোটার তালিকা সংশোধন নিয়ে আপত্তি জানিয়ে চলতি মাসের শুরু থেকেই দিল্লি ও মুম্বাইয়ে বিক্ষোভ করছে সিজেপি এবং অন্যান্য রাজনৈতিক ও ছাত্রসংগঠন। গত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দীপকে ও দলের দুই নেতা সৌরভ দাস এবং অশুতোষ রাঙ্কাকে একটি উড়োজাহাজ থেকে আটক করা হয়। পরদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

এরপর ১৩ অক্টোবর যন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে প্রবেশের ঘটনায় সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। তাদের পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়। এই ঘটনার প্রতিবাদে ১৬ অক্টোবর নতুন করে জাতীয় পতাকা মিছিলের ডাক দেয় সিজেপি।

আন্দোলনটি এখন শুধু সিজেপির মধ্যে সীমাবদ্ধ নেই। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া এবং আম আদমি পার্টিও ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রতিবাদ জানিয়েছে। এদিকে, এসআইআর-সংক্রান্ত বিরোধের বিষয়ে বিরোধী নেতাদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের নোটিশ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা