মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মামুন ও আফজাল

প্রতিবেদকের নাম

রাজধানীর পল্টন মডেল থানায় বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের এক দিনের ও ডিজিএফআই’য়ের সাবেক বহিস্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা মতিঝিল বিভাগের স্পেশাল অপারেশন টিমের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন আসামি মামুন খালেদের এক দিনের এবং আফজাল নাছেরের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

‎আসামিদের পক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। ‎রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিরোধিতা করেন। ‎উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামুন খালেদের একদিন এবং আফজাল নাছেরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

‎গত ২৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর চার দফায় এই আসামির ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

অন্যদিকে, গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে আফজাল নাছের গ্রেপ্তার হওয়ার পর তার তিন দফায় ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

‎মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর তৎকালীন সরকারের পতনে এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এ সময় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। একইসময়ে কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর তারা হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা