শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ শুক্রবার ইলেক্ট্রিক টোল কালেকশনের সিস্টেম চালুর লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত মনপুরায় কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযান ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪ ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ, সামাজিক বৈরিতার কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিএসসিসি এলাকায় ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল চীনের সিনহুয়া ও চীনা মিডিয়া গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের চীনের সঙ্গে ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালার খসড়ার ওপর মতামত আহ্বান

প্রতিবেদকের নাম

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬-এর খসড়ার ওপর মতামত ও পরামর্শ আহ্বান করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড শাখার এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বলয়কে আরও আধুনিক, পরিবার-কেন্দ্রিক এবং স্বচ্ছ করার লক্ষ্যে একটি সময়োপযোগী ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬’ এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত এই খসড়া নীতিমালাটি অধিকতর জনবান্ধব ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বিশেষজ্ঞ মহল এবং জনগণের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। খসড়া নীতিমালাটি অত্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট qemvBU (www.msw.gov.bd)-এ আপলোড করা হয়েছে।

এমতাবস্থায়, উক্ত খসড়া নীতিমালার ওপর মতামত/পরামর্শ আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইল jsplan@msw.gov.bd A_ev shoque.nbr@gmail.com অথবা ডাকযোগে : উপসচিব (ফ্যামিলি কার্ড কর্মসূচি), সমাজকল্যাণ মন্ত্রণালয়, কক্ষ নং-৩১৬, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা