বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বর্ষার আবহে কোক স্টুডিও’র গান ‘মেঘ’

প্রতিবেদকের নাম

বাংলাদেশে বর্ষা মৌসুমের শুরুতে কোক স্টুডিও বাংলা সিজন ৪ প্রকাশ করছে নতুন গান ‘মেঘ’। এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি।

কোক স্টুডিওর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি হয়েছে। এতে উঠে এসেছে বর্ষাকে ঘিরে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি।

এতে আরও বলা হয়েছে, গানটির অন্যতম বিশেষ দিক হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে নতুনভাবে উপস্থাপন করা। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে, আধুনিক স্পোকেন ওয়ার্ডের সংযোজনে ‘মেঘ’ পরিচিত ভাবনাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে। একই সঙ্গে আধুনিক সংগীতায়োজন, সমকালীন কণ্ঠ এবং শাস্ত্রীয় সংগীতের আবেগ একত্রে গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

এখন পর্যন্ত কোক স্টুডিওর চতুর্থ মৌসুমের প্রকাশিত শেষ গান ‘রুম ঝুম’। এতে কণ্ঠ দিয়েছিলেন মাহতিম শাকিব ও নুসরাত জাহান এবং তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। তারই ধারাবাহিকতায় আজ রোববার ২৮ জুন সন্ধ্যা ৭টায় আসছে ‘মেঘ’ গানটি।

উল্লেখ্য, কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মেঘ’ সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা