বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশের পতাকা হাতে মিউনিখ ম্যারাথনে নামছেন শিব শংকর পাল

প্রতিবেদকের নাম

জার্মানির ঐতিহ্যবাহী মিউনিখ শহরে আগামীকাল রবিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিউনিখ ম্যারাথন-২০২৬’। বিশ্বের হাজারো অ্যাথলেটের সাথে এই প্রতিযোগিতায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে নিয়ে দৌড়াবেন প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিব শংকর পাল।

এটি তাঁর জীবনের ১৪৫তম আন্তর্জাতিক ম্যারাথন। দীর্ঘ প্রবাসজীবনে ব্যবসায়িক ও পারিবারিক দায়িত্ব সামলানোর পাশাপাশি ৪২.১৯৫ কিলোমিটারের দীর্ঘ দূরত্বের ম্যারাথনকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন তিনি।

তাঁর কাছে ম্যারাথন কেবল কোনো শারীরিক প্রতিযোগিতা নয়, বরং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজ দেশের পরিচয় ও গৌরব তুলে ধরার অনন্য মাধ্যম। ইউরোপের বিভিন্ন বড় বড় শহরের আন্তর্জাতিক ম্যারাথনে সফলতার সাথে অংশগ্রহণ তাঁর দীর্ঘদিনের অধ্যবসায় ও আত্মবিশ্বাসের স্বাক্ষর বহন করে।

সম্প্রতি নিজের দৌড়ের পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন এনেছেন এই অ্যাথলেট। সময়ের হিসাব ও গতির চেয়ে শরীরের সামর্থ্য বোঝা ও নিরাপদে ফিনিশিং লাইন অতিক্রম করাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। এই কৌশলকে তিনি নাম দিয়েছেন ‘ইজি ম্যারাথন রানিং সিস্টেম’। তাঁর জীবন দর্শনে নিয়মিত যোগচর্চা, ধ্যান ও স্বামী বিবেকানন্দের আদর্শ গভীর প্রভাব ফেলে।

জীবনের মূল মন্ত্র ‘চরৈবেতি’ (এগিয়ে চলো) বুকে ধারণ করে শিব শংকর পাল জানান, সুস্থ ও আনন্দের সাথে নিজের নতুন দৌড়পদ্ধতি অনুসরণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব রক্ষা করাই তাঁর এবারের প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা