মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘বিএনপির বিজয়, দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ’

প্রতিবেদকের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান, সাবেক পররাষ্টমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানান তারা।

বিএনপি তথা তারেক রহমানের এই বিজয়কে দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ হিসেবে অভিহিত করে জাতীয় পার্টির দুই শীর্ষ নেতা আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে ও সুরক্ষিত থাকবে সার্বভৌমত্ব। একইসঙ্গে দেশেশহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের নবযাত্রা সূচিত হবে। যেখানে সকল দলমতের মানুষ নির্বিঘ্নে তাদের মতামত প্রদান করতে পারবে।

তারা বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে কাজ করবেন। একই সঙ্গে দেশের আপামর জনসাধারণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্টায় সক্রিয় থাকবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা