বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিগত সরকারের আমলে জাতীয় শিক্ষানীতিতে ব্যাপক অবনতি হয়েছে: প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম

জাতীয় শিক্ষানীতিতে ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাপক অবনতি হয়েছে। পাশাপাশি ১৯৭২ সালের ড. কুদরত-ই-খুদা শিক্ষানীতি আমাদের দেশের জন্যে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন। বিগত সময়ের শিক্ষানীতির কারণে আন্তর্জাতিক চাকরির বাজারে জনশক্তি আশানুরূপ অবস্থান তৈরি হয়নি। শুধুমাত্র ভিশনের অভাবে। যুগোপযোগী শিক্ষার অভাবে। ক্যারিয়ার পার্ট তথা কর্মমূখি শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন ছাড়া আমাদের উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের অবকাঠামো উন্নয়ন দেখা গেলেও শিক্ষার মান বাড়েনি বলেই আমরা পিছিয়ে ছিলাম। তাই নতুন করে নতুন ভাবনা যোগ করে, শিক্ষার্থীদের ক্লাসরুমে রাখতে হলে ৩টি জিনিস প্রয়োজন-এক কারিকুলাম, দুই ক্লাসরুম, তিন‌কনটেনসেন্স থাকা। আমরা চাই দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় থেকে প্রকৃত শিক্ষা অর্জনের ভীত গড়ে তুলতে হবে। ভালো শিক্ষকদের পুরস্কৃত করা হবে।’

আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই) শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো,তাদের সুবিধা নিশ্চিত করা হলে তারা সুশিক্ষিত সমাজ গড়তে সহায়ক হবে। পাশাপাশি গরীব কিন্তু মেধাবীদের চিহ্নিত করে প্রয়োজনে বিদেশে উচ্চ শিক্ষা দিয়ে যোগ্য হিসেবে গড়ে তুলবে উদ্যোগ গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করা হলে দেশের শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাব পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলামসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা