স্থানীয় বিশিষ্ট আইটি ব্যবসায়ী মোহাম্মদ মনজুরুল হাসান রাজধানীর ধানমন্ডিতে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গভীর রাতে নিজ বাসায় ফেরার পথে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তির হামলার শিকার হন।
জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় অবস্থিত তাঁর বাসার নিকটে এ ঘটনা ঘটে।
মনজুরুল হাসানের ভাষ্যমতে, কয়েকজন ব্যক্তি আগে থেকেই সেখানে ওত পেতে ছিল। তিনি বাসার কাছাকাছি পৌঁছালে তারা আকস্মিকভাবে তাঁর ওপর হামলা চালায় এবং শারীরিকভাবে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলায় আহত হওয়ার পর মনজুরুল হাসান স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পৃক্ততার কারণেই এই হামলার ঘটনা ঘটতে পারে।