বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের দাফন

প্রতিবেদকের নাম

বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল রউফ সরকারের দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের পূবাইল কলেজ সংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছোট ছেলে আবুবকর সরকার বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (বিসিএস কর্মকর্তা) হিসেবে দায়িত্বরত।

বীর মুক্তিযোদ্ধা রউফ সরকারের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা