শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
গিটারিস্ট রাসেল খানের মৃত্যু বিকিনি থেকে ঘনিষ্ঠ দৃশ্য—অভিনেত্রীদের অস্বস্তি নিয়ে যে কথা বললেন রাশমিকা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না’ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: শ্রমমন্ত্রী একদল সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ

প্রতিবেদকের নাম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রোববার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ ফেসবুক পোস্টে বলেছেন, ‘বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। সেই সময় সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেছিলো। তখন কিন্তু শিবিরকে কোথাও প্রতিবাদ করতে দেখা যায় নি। সেই সময় অনেক শিবির নেতা ছাত্রলীগের মাঝে গুপ্ত হিসেবে ছিল।’

‘গত কয়েকদিন আগে বলেছিলাম ফাহাদ হত্যার ঘটনায়ও গুপ্ত শিবির জড়িত থাকতে পারে। তার দুটি নমুনা হলো, আবরার ফাহাদ হত্যা মামলার আসামির পক্ষের আইনজীবী ছিলো সাবেক শিবির নেতা এডভোকেট শিশির মনির। আরেকটা নমুনা হলো, সাধারণ শিক্ষার্থীরা যখন আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে আন্দোলন করে তখনও ছাত্রলীগের সাথে মিছিল করেছিলো বর্তমান শিবির নেতা সাদিক কায়েম।’

‘এতেই প্রমাণ হয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো। গণঅভ্যুত্থানের পর ছাত্রলীগে থাকা অনেক গুপ্ত শিবির, প্রকাশ্যে এসেছে। যদিও গুপ্তরা এটাকা আত্মরক্ষার কৌশল হিসেবে প্রচার করে ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা