শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গিটারিস্ট রাসেল খানের মৃত্যু বিকিনি থেকে ঘনিষ্ঠ দৃশ্য—অভিনেত্রীদের অস্বস্তি নিয়ে যে কথা বললেন রাশমিকা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না’ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: শ্রমমন্ত্রী একদল সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে আর নেই

প্রতিবেদকের নাম

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা মার্কিন অভিনেতা আরজে মিটে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর।

সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তার মৃত্যু হয়। তার প্রতিনিধি ও স্থানীয় কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মিটের প্রতিনিধি পরে জানিয়েছেন, তিনি আত্মহত্যা করেছেন। তবে ব্রাউনসভিল পুলিশ বলেছে, মৃত্যুর আনুষ্ঠানিক কারণ ও ধরন এখনো তদন্তাধীন।

ময়নাতদন্তের পর এ বিষয়ে চূড়ান্তভাবে জানানো হবে।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত ‘ব্রেকিং ব্যাড’-এ মিটে অভিনয় করেন ওয়াল্টার হোয়াইটের ছেলের চরিত্রে।

ধারাবাহিকটিতে ওয়াল্টার হোয়াইটের ভূমিকায় ছিলেন ব্রায়ান ক্র্যানস্টন।
বাস্তব জীবনেও মিটে সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন। নিজের এই অভিজ্ঞতা থেকেই তিনি অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার এবং চলচ্চিত্র ও টেলিভিশনে তাদের আরও বাস্তবসম্মত উপস্থাপনার পক্ষে কাজ করেছেন।

তিনি ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের শুভেচ্ছাদূত ছিলেন। পাশাপাশি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান মিটে ফাউন্ডেশনের সভাপতির দায়িত্বও পালন করেন।

তার মৃত্যুর খবরে ‘ব্রেকিং ব্যাড’-এর সহশিল্পীরাও শোক জানিয়েছেন। অ্যারন পল বলেছেন, বন্ধুর মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন। ডিন নরিসও মিটেকে একজন সদয় ও প্রতিভাবান অভিনেতা হিসেবে স্মরণ করেছেন।

‘ব্রেকিং ব্যাড’-এর বাইরে মিটে ‘সুইচড অ্যাট বার্থ’ ও ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’সহ বিভিন্ন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলতি বছর মুক্তি পাওয়া ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’ ছিল তার সাম্প্রতিক কাজগুলোর একটি।

অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার পক্ষে কাজ করে মিটে আলাদাভাবে পরিচিতি পেয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা