মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না’ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: শ্রমমন্ত্রী একদল সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪ বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি সালাহউদ্দিনের ছেলে রবিনের জরুরি সতর্কবার্তা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘ভয়ে’ হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা নিলো না সৌদি

প্রতিবেদকের নাম

সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তাব দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তার এ প্রস্তাবে রাজি হননি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার শঙ্কা, ইসরায়েলিদের সহায়তা নিলে নিজ দেশের মানুষ ক্ষুব্ধ হতে পারেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু সৌদিকে সহায়তা করতে হুথিদের বিরুদ্ধে হামলার প্রস্তাব দেন। যার লক্ষ্য ছিল সৌদির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা এবং ভবিষ্যতে আনুষ্ঠানিক সম্পর্ক গড়া।

কিন্তু সাধারণ মানুষ ক্ষুব্ধ হতে পারেন এমন ভয় থেকে প্রিন্স সালমান এতে রাজি হননি।

২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সুদান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দখলদার ইসরায়েল। কিন্তু তাদের মূল লক্ষ্যে আছে সৌদি। ইসলামিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও শ্রদ্ধেয় দেশটির সঙ্গে সরাসরি সম্পর্ক গড়তে চায় তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু আব্রাহাম চুক্তি আরও সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছেন দীর্ঘদিন ধরেই।

এরমধ্যে ২০২৩ সালে সৌদি ও ইসরায়েল সম্পর্ক গড়ার দ্বারপ্রান্তে ছিল। কিন্তু ওই বছরের অক্টোবরে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায়। এরপর ওই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

হামাসের হামলার পর ইসরায়েলিরা গাজায় গণহত্যা শুরু করলে সৌদি-ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক গঠনের স্বপ্ন পুরোপুরি চাপা পড়ে। সৌদি আরব পরবর্তীতে শর্ত দেয়, ইসরায়েল যদি তাদের সঙ্গে সম্পর্ক গড়তে চায় তাহলে আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা