শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার কী আছে পুতিনের ‘চলন্ত দুর্গ’ অরাস সেনাট লিমোজিনে? ইয়েমেনে হুথিদের অবস্থানে হামলার দাবি সরকারি বাহিনীর ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়লে আল্লাহর সাহায্য চাইবেন যেভাবে ফিলিপাইনে ফেরিতে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হুথিদের ঠেকাতে ট্রাম্পের সামরিক সহায়তা চাইলেন সৌদি যুবরাজ দুর্নীতির দায়ে দুই সাবেক ফুটবল প্রেসিডেন্ট আজীবন নিষিদ্ধ বিএনপির ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হিসেবে রিজভীকে দায়িত্ব গ্রহণের অনুরোধ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভারতের আপত্তিতে এখনও ব্রিকসের বাইরে পাকিস্তান

প্রতিবেদকের নাম

উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসে যোগ দিতে ২০২৩ সালে আনুষ্ঠানিক আবেদন করেছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে এখনও জোটটির পূর্ণ সদস্য হতে পারেনি ইসলামাবাদ। ঐকমত্যের ভিত্তিতে সদস্য গ্রহণের নিয়ম থাকায় ভারতের বিরোধিতাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস গত বছর মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে নতুন সদস্য হিসেবে যুক্ত করে। এর ফলে জোটটি ‘ব্রিকস প্লাস’ হিসেবে আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ এবং ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের প্রায় ৪০ শতাংশ প্রতিনিধিত্ব করে।

পাকিস্তানসহ আরও ২৯টি দেশ ব্রিকসে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে। তবে পাকিস্তানের সদস্য হওয়ার আগ্রহের পেছনে রাজনৈতিক কারণের পাশাপাশি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জও রয়েছে। পাকিস্তান ইকোনমিক সার্ভের তথ্য অনুযায়ী, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বর্তমানে ৩ দশমিক ৭০ শতাংশ।

ব্রিকসের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে পাকিস্তান ইতোমধ্যে জোটটির সমর্থিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫৮ কোটি ডলারের অংশীদারত্ব কিনেছে বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া। এর মাধ্যমে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ওপর নির্ভরতা কমিয়ে অর্থায়নের বিকল্প উৎস বাড়াতে চায় ইসলামাবাদ।

২০২৩ সালের নভেম্বরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, দেশটি ‘গ্লোবাল সাউথ’-এর অন্যতম গুরুত্বপূর্ণ জোট ব্রিকসে যোগ দিতে আগ্রহী। তিনি বলেন, ব্রিকসের অধিকাংশ সদস্যের সঙ্গে পাকিস্তানের উষ্ণ সম্পর্ক রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ পরে আনুষ্ঠানিকভাবে সদস্যপদের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি ব্রিকসকে ‘উন্নয়নশীল দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ জোট’ হিসেবে উল্লেখ করে বলেন, পাকিস্তান মনে করে ব্রিকসে যোগ দিলে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক বহুপক্ষীয় ব্যবস্থা পুনরুজ্জীবিত করতে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সদস্যপদের পক্ষে সমর্থন আদায়ে ইসলামাবাদ বিভিন্ন সদস্য দেশের সঙ্গে যোগাযোগ করছে। বিশেষভাবে রাশিয়ার সমর্থন পাওয়ার চেষ্টা করছে পাকিস্তান।

রাশিয়া ও চীনের সমর্থন থাকলেও ভারতের বিরোধিতার কারণে পাকিস্তানের সদস্যপদ আটকে আছে। ব্রিকসের সদস্য গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সদস্যদের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন। ফলে ভারতের আপত্তি কাটিয়ে উঠতে না পারলে পাকিস্তানের ব্রিকসে যোগ দেওয়ার পথ খোলা কঠিন।

এদিকে ব্রিকসের সম্প্রসারণের সঙ্গে জোটটির অর্থনৈতিক ও কূটনৈতিক গুরুত্বও বাড়ছে। সদস্য দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যও সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রিকস দেশগুলোর বাজারে ভারতের রপ্তানি ৪৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬৪ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে ৯৫ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ফলে ব্রিকসে পাকিস্তানের প্রবেশ শুধু অর্থনৈতিক সুযোগের বিষয় নয়, দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সমীকরণের সঙ্গেও এটি ঘনিষ্ঠভাবে জড়িত। আপাতত নয়াদিল্লির আপত্তিই ইসলামাবাদের সদস্যপদ পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা