বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

প্রতিবেদকের নাম

ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি। গতকাল রোববার রাত নয়টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করে। পরে তারা বেনাপোল দিয়ে দেশে ফেরেন।

এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের বাড়ি যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে তারা ভারতের তামিলনাড়ু রাজ্যে যায়। সেখানে তারা বিভিন্ন দোকান ও কৃষি ক্ষেতে কাজ করার সময় সেখানকার পুলিশের হাতে আটক হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠান।। সাজার মেয়াদ শেষে তামিল নাড়ুও সালেম জেলায় একটি বিশেষ শিবিরে রাখা হয় তাদের। পরে নাগরিকত্ব যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের প্রত্যাবাসনের নির্দেশনা জারি করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদেরকে থানায় প্রেরন করা হয়। পরে এনজিও সংস্থা ‘যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার’ ও ‘রাইটস যশোর’ তাদের আত্মীয়দের কাছে ফেরত দেওয়ার জন্য থানা থেকে গ্রহন করে রাতেই নিজস্ব সেল্টার হোমে নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা