মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত পলককে দেখতে এসে গ্রেপ্তার চারজন রিমান্ডে
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভিনিসিয়ুসের নতুন ঠিকানা হচ্ছে কি আর্সেনাল?

প্রতিবেদকের নাম

গ্রীষ্মকালীন দলবদলে ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে চায় আর্সেনাল। দিন কয়েক আগেই এই উইঙ্গারের প্রতি গানারদের আগ্রহের খবর সামনে আসে। যদিও এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি লন্ডনের ক্লাবটি।

মরগান রজার্সকে দলে ভেড়ানোর দৌড়ে চেলসির কাছে পিছিয়ে পড়ার পর এবার একজন বড় তারকা সই করানোর পরিকল্পনা করছে আর্সেনাল। সেই তালিকায় ভিনিসিয়ুসই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। তবে তার বিশাল বেতনের দাবিই হতে পারে সবচেয়ে বড় বাধা। বর্তমানে সপ্তাহে প্রায় ৪ লাখ পাউন্ড আয় করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। নতুন চুক্তিতে তিনি আরও বেশি পারিশ্রমিক চাইছেন।

লন্ডন ভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিনিসিয়ুসকে রিয়াল ছাড়তে রাজি করাতে মোটা অঙ্কের বেতনের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল। শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব দেবে লন্ডনের ক্লাবটি।

২০১৮ সাল থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ব্রাজিলিয়ান তারকার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র ১২ মাস বাকি। গত মৌসুমে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা সমঝোতায় না পৌঁছালেও ভিনিসিয়ুসকে দীর্ঘমেয়াদে দলে রাখতে এখনো আগ্রহী রিয়াল। খুব শিগগিরই নতুন করে আবারো চুক্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

ভবিষ্যৎ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেবেন না ভিনিসিয়ুস। মাসের শেষ দিকে ভালদেবেবাসে ফেরার কথা থাকলেও নতুন চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর না হওয়া পর্যন্ত তিনি ক্লাবের অনুশীলনে ফিরছেন না।

তবে সবশেষ তথ্য অনুযায়ী, এই গ্রীষ্মেই ক্লাব ছাড়ার চেয়ে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করতেই বেশি আগ্রহী ভিনিসিয়ুস। তার আর্থিক দাবি এবং রিয়ালের প্রস্তাবের মধ্যে পার্থক্য খুব বেশি নয়। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দুই পক্ষের কেউ ছাড় দেয় কি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা