মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মাদারীপুরে যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্ট থেকে মাদারীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নাঈম খান নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়।

মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সালমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা