বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসবে, যা জানা গেল

প্রতিবেদকের নাম

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার রাত ১০টায় মুখোমুখি হবে দুই দল।মিসরের বিপক্ষে প্রতিটি লাইনেই পরিবর্তনের কথা ভাবছে আর্জেন্টিনার কোচ। রোববার অনুশীলনের পরই চূড়ান্ত একাদশ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর বৃষ্টিরে কারণে গতকাল শনিবারের অনুশীলন বাতিল হয় আলবেসিলেস্তদের।

তাই পেছনের সব ভুলে আগামী মঙ্গলবার মিসরের বিপক্ষে শেষ ষোলোর লড়াই নিয়ে ভাবতে আগ্রহী কোচ স্কালোনি। সেই ম্যাচের আগে একাদশে কোনো পরিবর্তন আনবেন কিনা? এমন গুঞ্জন তৈরি হয়েছে। ইতিমধ্যেই এমন কিছু নাম রয়েছে যাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে। আটলান্টাই যাওয়ার আগে রবিবার শেষ অনুশীলন করবে মেসিবাহিনী।

রুদ্ধদ্বার অনুশীলন পর্বের পরেই চূড়ান্ত একাদশ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে। তবে এই মুহূর্তে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। খুব সম্ভবত প্রতিটি লাইনে একটি করে পরিবর্তন আসবে, তবে সর্বোচ্চ তিনটি; এর চেয়ে বেশি পরিবর্তনের সম্ভাবনা কম।

প্রথমত. সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে কে খেলবেন? কেপ ভার্দে বিপক্ষে নকআউট পর্বে শুরুর একাদশে হুলিয়ান আলভারেজই শুরু সিদ্ধান্ত নিয়েছিল কোচিং স্টাফরা। তবে শেষ মুহূর্তে চোট জর্জরিত এই তারকার ফিটনেস ফিরে না পাওয়ায় লাউতারো মার্তিনেজ শুরু করেন। তবে চোট থেকে পুরোপুরি ফিট থাকলে মিসরের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন আতলেতিকোর এই তারকা।

দ্বিতীয় সমস্যাটা রয়েছে লেফট-ব্যাক পজিশন নিয়ে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফাকুন্দো মেদিনা। তাই তার থাকা প্রায় নিশ্চিত। কেপ ভার্দের বিপক্ষে ইনজুরি নিয়ে মাঠ ছাড়াই মঙ্গলবারের আগে পুরোপুরি ফিট না হলে বিকল্প হিসেবে নিকোলাস তাগলিয়াফিকো দলে ফিরতে পারেন। যিনি নিয়মিতভাবে আর্জেন্টিনার প্রথম একাদশে খেলেছেন।

শেষটি হলো আক্রমণভাগে ধার বাড়াতে মিডফিল্ডে পরিবর্তন আনতে পারেন কোচ। মিডে চিরচেনা বৈচিত্র্য ফিরিয়ে আনতে আগেও কয়েকবার পরিবর্তন করেছে। তাতে তেমন কাজে আসেনি। এবার দেখা যাক সেই ধার ফিরে আসে কিনা; তাতে লিয়ান্দ্রো পারেদেস এবং নিকোলাস গঞ্জালেস দলে অন্তর্ভুক্ত হওয়ার সবচেয়ে সম্ভাব্য প্রার্থী। এতে থিয়াগো আলমাদা সম্ভবত প্রথম একাদশ থেকে বাদ পড়বেন।

যদি বোকা জুনিয়র্সের মিডফিল্ডারকে বেছে নেওয়া হয়। তবে তিনি মাঝমাঠের কেন্দ্রে তার স্বাভাবিক অবস্থানে খেলবেন। এতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, যিনি পুরো বিশ্বকাপে নিজের পরিচিত জায়গা ছেড়ে ভিন্ন পজিশনে খেলছেন। নিজের পছন্দের পজিশনে ফিরে যাবেন। অন্যদিকে, যদি গঞ্জালেস প্রথম একাদশে জায়গা করে নেন, তবে ফর্মেশনে কোনো পরিবর্তন আসবে না। অ্যাটলেটিকো মাদ্রিদের এই খেলোয়াড় দলে থাকলে আক্রমণে বেশ ভিন্নতা চোখে পড়ে। যা আলমাদার চেয়ে অনেক বেশি প্রাণবন্ত দেখায় আক্রমণভাগে।

তবে এসবের বাইরেও স্কালোনি হয়তো অন্য কোনো নামও বেছে নিতে পারেন। যা বর্তমানে আলোচনায় নেই, অথবা কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারেন। তবে যেই পরিবর্তন আনুক না কেনো, তা এই কাঠামোতে উল্লেখযোগ্যভাবে কোনো ব্যাঘাত ঘটাবে না। পুরোপুরি একাদশ নিয়ে বুঝতে আর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে আর্জেন্টাইন ভক্তদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা